উত্তরায় ককটেল বিস্ফোরণে দুই পুলিশ আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় গতকাল সোমবার রাতে ককটেল হামলায় দুই পুলিশ আহত হয়েছেন। তাঁরা হলেন, উত্তরা পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাফফর আলী ও কনস্টেবল আসাদন। ঘটনাটি উত্তরা পশ্চিম থানা এলাকার জসীম উদ্দিন রোডে ঘটেছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, পুলিশকে লক্ষ্য করে কয়েক যুবক ককটেল হামলা চালালে ওই দুজন আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতাল থেকে চিকিত্সা দেওয়া হয়েছে। এ ঘটনায় সরোয়ার ও রতন নামের দুজনকে আটক করা হয়েছে।