উত্তরায় ককটেলে দুই পুলিশ আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় গতকাল সোমবার রাতে ককটেল হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন, উত্তরা পূর্ব থানার এএসআই মোজাফফর আলী ও কনস্টেবল আসাদ। ঘটনাটি ঘটে উত্তরা পশ্চিম থানা এলাকার জসীমউদ্দীন রোডে।
উত্তরা পশ্চিম থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, পুলিশকে লক্ষ্য করে কয়েকজন যুবক ককটেল হামলা চালালে ওই দুজন আহত হন। সরোয়ার ও রতন নামের দুজনকে আটক করেছে পুলিশ।