উত্তরায় গাড়ির ধাক্কায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরায় গত শনিবার রাতে গাড়ির ধাক্কায় বাসিরন বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রাত একটার দিকে আজমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক পারাপারের সময় একটি প্রাইভেটকার ধাক্কা দিলে বাসিরন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।