উত্তরায় গাড়ির ধাক্কায় মসজিদের খাদেমের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরা পশ্চিম থানার বিজিবি মার্কেটের সামনে একটি দ্রতগামী গাড়ির ধাক্কায় আবদুল হক (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানায়, নিহত আবদুল হক উত্তরা সাত নম্বর সেক্টরের বড় মসজিদের খাদেম ছিলেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উত্তরা পশ্চিম থানার বিজিবি মার্কেটের সামনে রাস্তা পারাপার হচ্ছিলেন তিনি। ওই সময় একটি দ্রুতগামী গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত আবদুল হক মসজিদের কাছে একটি টংয়ের দোকানে টুপি, তসবিহ, জায়নামাজ, কোরআন শরিফ ইত্যাদি বিক্রি করে জীবন চালাতেন। তিনি মসজিদের কাছে একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।