উত্তরায় গৃহকর্মী দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি বাসা থেকে এক গৃহকর্মীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। দগ্ধ রত্না আক্তার (১৫) ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।
হাসপাতালে রত্নার বাবা এলান মিয়া বলেন, ‘চার মাস থেকে রত্না উত্তরার ১২ নম্বর সেক্টরে এক আনসার সদস্যের বাসায় কাজ করত। সকাল ছয়টার দিকে সে বাথরুমে ঢুকে নিজেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে খবর পাই।’ তিনি বলেন, রত্না কেন এভাবে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করবে তা তিনি জানেন না। বিষয়টি তাঁর কাছে রহস্যজনক বলে এলান দাবি করেছেন। তবে এ ব্যাপারে গতকাল সন্ধ্যা পর্যন্ত রত্নার পরিবারের পক্ষ থেকে কেউ থানায় যোগাযোগ করেনি বলে তিনি জানিয়েছেন।