উত্তরায় গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার একটি হাসপাতাল থেকে গতকাল শুক্রবার মো. খায়রুল (১১) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।উত্তরা থানার ওসি খন্দকার রেজাউল হক বলেন, বেলা দুইটার দিকে উত্তরা আধুনিক হাসপাতাল থেকে খায়রুলের লাশ উদ্ধার করা হয়। সে উত্তরা ৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের এক বাসায় কাজ করত। ওসি বলেন, খায়রুলের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহে। বাবা দুলাল উদ্দিন।