উত্তরায় ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, উত্তরার হাউস বিল্ডিং এলাকায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাঁকে টঙ্গী হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন লাশ উদ্ধার করেন। সেখান থেকে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

উত্তরা পশ্চিম থানার এসআই মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।