উত্তরায় তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে পারভিন আক্তার কনিকা (২৭) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।উত্তরা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, উত্তরা নয় নম্বর সেক্টরের তিন/বি নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে গতকাল সোমবার দুপুরে কনিকার লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় ওড়না পেঁচানো ছিল। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। কনিকার বাবার নাম মো. আলমগীর। বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি গ্রামে।গতকাল রাত সোয়া আটটায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। উপ-পরিদর্শক সেলিম হোসেন মামলাটির তদন্ত করছেন। গতকাল রাতে উপ-পরিদর্শক সেলিম হোসেন প্রথম আলোকে জানান, কনিকা বিলিয়ার্ড হীরা লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে চাকরি করতেন। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অনু জমাদ্দারের সঙ্গে কনিকার প্রেম ছিল। কনিকাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল কি না, তা তদন্তের জন্য অনু জমাদ্দারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।