উত্তরায় তিন ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় তিনটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর পাঁচটার দিকে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত কীভাবে বা কোন ভবন থেকে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, চার নম্বর সেক্টরে ছয়তলা একটি ভবনসহ পাশের দুটি ভবনে আগুন লাগে। ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল মেরাজ জানান, আগুন কীভাবে লেগেছে, তা জানা যায়নি। কেউ হতাহত হয়েছে কি না, তাও নিশ্চিতভাবে জানা যায়নি।