উত্তরায় পোশাক শ্রমিকদের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাসের বেতন-ভাতা পরিশোধের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। অবরোধের কারণে আবদুল্লাহপুর সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
উত্তরা থানার পুলিশ জানায়, আবদুল্লাহপুরে বেঙ্গল গার্মেন্ট নামে একটি পোশাক কারখানা বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। এমন খবর পেয়ে ওই কারখানার শ্রমিকেরা ক্ষতিপূরণ হিসেবে চার মাসের বেতন-ভাতার দাবিতে সকাল সাড়ে আটটার দিকে কারখানার সামনে অবস্থান নেন। কিন্তু মালিকপক্ষ তা দিতে আপত্তি করে। পরে তাঁরা ঢাকা-গাজীপুর মহাসড়কের আবদুল্লাহপুর অবরোধ করেন।