উত্তরায় ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় জসীমউদ্দিন রোড চত্বরে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান শুরু হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের ভাষ্য, অভিযানে এ পর্যন্ত চারটি গাড়ি আটক করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই যাত্রীবাহী বাস। রুট পারমিট না থাকায় একটি বাস আটক করা হয়।