উত্তরায় বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় আজ রোববার দুপুরে বাসের ধাক্কায় কবীর হোসেন সরদার (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
উত্তরা পূর্ব থানার পুলিশ জানায়, কবীর হোসেন একজন মুদি ব্যবসায়ী। তিনি পরিবার নিয়ে উত্তরা ১২ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের এক বাসায় থাকতেন। আজ দুপুর ১২টার দিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় যাত্রীবাহী একটি তাঁকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।