উত্তরায় ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় গতকাল বৃহস্পতিবার সকালে এক ব্যবসায়ীকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা। ওই ব্যাগে ২৫ লাখ টাকা ছিল বলে জানা গেছে।গুলিবিদ্ধ ব্যবসায়ী নুরুল ইসলামকে (৪০) রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাঁ ঊরুতে গুলি লেগেছে।উত্তরা থানার পুলিশ জানায়, গতকাল সকাল নয়টায় উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী। উত্তরা লন্ডন প্লাজায় তাঁর আরআর মানি এক্সচেঞ্জ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। গতকাল সকালে তিনি রিকশায় দক্ষিণখানের মোল্লারটেকের বাসা থেকে লন্ডন প্লাজায় যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল আরোহী দুই যুবক তাঁর রিকশার গতিরোধ করে গুলি করে ব্যাগ নিয়ে পালিয়ে যায়।পুলিশ জানায়, নুরুল হকের আত্মীয় মাহমুদুল হাসান পুলিশকে জানিয়েছেন, ওই ব্যাগে ২৫ লাখ টাকা ছিল। এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছিল।