প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরে জেমকন গ্রুপের প্রতিষ্ঠান মীনা বাজারের শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ওই অনুষ্ঠান উদ্বোধন করেন মীনা বাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আনিস আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেমকন গ্রুপের পরিচালক কাজী এনাম আহমেদ, মীনা বাজারের প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) শাহীন খান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। বিজ্ঞপ্তি।