উত্তরায় মুনীর চৌধুরীর জীবনী নিয়ে মঞ্চনাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরায় শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জীবনী নিয়ে নাটক মুনীর চৌধুরী মঞ্চায়িত হয়েছে। গীতাঞ্জলি ললিতকলা একাডেমির আয়োজনে এবং থিয়েটার অঙ্গনের প্রযোজনায় উত্তরা ৬ নম্বর সেক্টরের ক্ষুদ্র ও কুটির শিল্প মিলনায়তনে গতকাল বুধবার সন্ধ্যায় এ নাটকটি মঞ্চস্থ হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, যে কবর নাটক রচনার জন্য মুনীর চৌধুরী এত বিখ্যাত, সেই মহান মানুষটারই কিনা কোনো কবর নেই। তিনি মুনীর চৌধুরীর সঙ্গে তাঁর ব্যক্তিজীবনের স্মৃতিচারণা করে বলেন, ‘আমি একাধারে মুনীর চৌধুরীর ছাত্র এবং সহকর্মী ছিলাম। যখন তাঁকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনি আর তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন বধ্যভূমিগুলোতে তাকে খোঁজা শুরু করি।’