উত্তরায় রাজউকের ৮৩৭ ফ্ল্যাটের লটারি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ৮৩৭টি ফ্ল্যাট আজ রোববার লটারির মাধ্যমে গ্রাহকদের বুঝিয়ে দেওয়া হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এই প্রকল্পে যাঁরা বরাদ্দ পেয়ে গত বছরের ডিসেম্বরের মধ্যে চারটি কিস্তির টাকা পরিশোধ করেছেন, তাঁদের নিয়েই আজ সকাল ১০টায় রাজউক মিলনায়তনে আনুষ্ঠানিক লটারি অনুষ্ঠিত হবে। এঁদের সংখ্যা ১ হাজার ৮০০।

রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ১০টি ভবনে ৮৪০টি ফ্ল্যাট সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তিনজন কৃতী খেলোয়াড়কে তিনটি ফ্ল্যাটের চাবি দেওয়া হয়েছে। আজ ডিজিটাল প্রযুক্তিতে দুবার লটারি হবে।