উত্তরায় রাস্তার জন্য জায়গা দিলেন দুই ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদারতার জন্য দুই ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
উদারতার জন্য দুই ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

উত্তরার ৪ নম্বর সেক্টরে আর বিমানবন্দর রোডের সংযোগস্থলে একটি প্লটের কারণে রাস্তাটি প্রশস্ত করা যাচ্ছিল না। এ অবস্থায় প্লটের মালিক শফিক হোসেন ও শাহরিয়ার হোসেন এগিয়ে আসেন। অনেক দামের এই প্লটের দশমিক ৬৭ কাঠা তাঁরা দান করে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনকে।

এই উদারতা দেখানোর কারণে মেয়র আনিসুল হক আজ সোমবার তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বলেন, ‘আমাদের উন্নয়ন কার্যক্রমে সহায়তা করতে নগরবাসী যেখানে নিজের মালিকানাধীন জমি দান করছেন, সেখানে কোনো জায়গা জবরদখল করে রাখা আর কারও পক্ষে সম্ভব হবে না।’

বিমানবন্দর রোডসংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১/এ প্লটের মালিক শফিক হোসেন ও শাহরিয়ার হোসেন। তাঁদের মালিকানাধীন প্লটের দক্ষিণ দিকে আবাসিক এলাকার প্রবেশমুখে ১০ ফুট প্রস্থ এবং ৪৮ ফুট দৈর্ঘ্যের অতি উচ্চমূল্যের প্রায় দশমিক ৬৭ কাঠা জায়গা তাঁরা রাস্তা নির্মাণের সুবিধার্থে ডিএনসিসিকে দান করতে মৌখিক সম্মতি জানিয়েছেন।

উত্তরা ৪ নম্বর সেক্টরের এই রাস্তাটি পেছনের দিকে ৩০ ফুট প্রশস্ত থাকলেও বিমানবন্দর রোডের সংযোগস্থল-সংলগ্ন ১/এ প্লটের কারণে এটি সরু হয়ে ২০ ফুট চওড়া হয়ে গিয়েছিল।