উত্তরায় র‍্যাবের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন ছাড়া হাসপাতাল পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্য ব্যবহারের দায়ে উত্তরার দুটি হাসপাতালের তত্ত্বাবধায়ককে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। র‍্যাব জানিয়েছে, র‍্যাব-১-এর একটি দল উত্তরার ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতাল লিমিটেড ও ১৩ নম্বর সেক্টরের ন্যাশনাল আই হাসপাতালে অভিযান চালায়। অভিযানে রিজেন্ট হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে হাসপাতালটির তত্ত্বাবধায়ক সফিউল আযমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে অনুমোদন ছাড়া হাসপাতাল ও ফার্মেসি পরিচালনার দায়ে ন্যাশনাল আই হাসপাতালের তত্ত্বাবধায়ক আজাদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ। এ সময় র‍্যাব-১০-এর উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুল মোতালেব, স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক আবুল মাকসুদ মোহাম্মদ নুরুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।