উত্তরায় শ্রমিকদের রাস্তা অবরোধ, যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় জসীমউদ্‌দীন রোড থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার থেকে ‘টপ গার্মেন্টসের’ প্রায় এক হাজার শ্রমিক অযৌক্তিকভাবে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ তুলে এই সড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। পুলিশ বলছে, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

উত্তরা জসীমউদ্‌দীন সড়ক থেকে আবদুল্লাপুর পর্যন্ত হাজারো শ্রমিক রাস্তার দুই পাশে সড়ক অবরোধ করে রেখেছেন। ছবি: খালেদ সরকার
উত্তরা জসীমউদ্‌দীন সড়ক থেকে আবদুল্লাপুর পর্যন্ত হাজারো শ্রমিক রাস্তার দুই পাশে সড়ক অবরোধ করে রেখেছেন। ছবি: খালেদ সরকার

সরেজমিনে দেখা গেছে, উত্তরা জসীমউদ্‌দীন সড়ক থেকে আবদুল্লাপুর পর্যন্ত হাজারো শ্রমিক রাস্তার দুই পাশে সড়ক অবরোধ করে রেখেছেন। তাঁরা কোনো যান চলাচল করতে দিচ্ছেন না। দাবি না মানা পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না বলে জানান তাঁরা। সড়ক অবরোধ করায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বহু মানুষকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

উত্তরা জসীমউদ্‌দীন সড়ক থেকে আবদুল্লাপুর পর্যন্ত হাজারো শ্রমিক রাস্তার দুই পাশে সড়ক অবরোধ করে রেখেছেন। ছবি: খালেদ সরকার
উত্তরা জসীমউদ্‌দীন সড়ক থেকে আবদুল্লাপুর পর্যন্ত হাজারো শ্রমিক রাস্তার দুই পাশে সড়ক অবরোধ করে রেখেছেন। ছবি: খালেদ সরকার

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পুলিশের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল প্রথম আলোকে বলেন, অযৌক্তিকভাবে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ তুলে উত্তরার টপ গার্মেন্টসের শ্রমিকেরা আজ রাস্তায় নেমেছেন। গতকাল থেকে তাঁরা এর প্রতিবাদে আন্দোলন করছেন। এর ধারাবাহিকতায় আজ বেলা সাড়ে ১১টার থেকে আবদুল্লাহপুর সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। তাঁদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।