প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তরার ১৩ নম্বর সেক্টরে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের নতুন মেগা শপের যাত্রা শুরু হয়েছে। গত রোববার সিঙ্গার করপোরেশনের চেয়ারম্যান স্টিফেন এইচ গুডম্যান মেগা শপটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিঙ্গার এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও মিস্টার গেভিন জে. ওয়াকার, ভাইস প্রেসিডেন্ট ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হামিম রাহমাতউল্লাহসহ সিঙ্গারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মেগা শপে সিঙ্গারসহ বেকো, গ্রুনডিগ, স্যামসাং, প্রেস্টিজ, ডওলেন্স, গোদরেজ, ভিডিওকন ও তোশিবার মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের অত্যাধুনিক পণ্যসামগ্রী পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।