উত্তরায় সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় গতকাল বুধবার রাতে ট্রাকের ধাক্কায় মমতাজ বেগম নামের এক পোশাকশ্রমিক মারা গেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাত পৌনে নয়টার দিকে মাটিভর্তি একটি ট্রাক উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে মমতাজ ও তাঁর এক সহকর্মীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মমতাজ মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁর সহকর্মীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পুলিশ মমতাজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পথচারীরা ট্রাকচালকের সহকারী আল-আমিনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।