প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তার চুরি হওয়ার কারণে রাজধানীর উত্তরা এলাকার গত শনিবার থেকে প্রায় এক হাজার ৬০০টি টেলিফোন বিকল হয়ে পড়েছে।বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) জানিয়েছে, আগামী দুই-তিন দিনের মধ্যে বিকল এসব টেলিফোন সংযোগ সচল হয়ে যাবে।গতকাল রোববার বিটিসিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন ৬ নম্বর সেক্টরে ঈসা খাঁ এভিনিউতে ৮০ মিটার তার চুরি হয়ে যায়। এ জন্য গত শনিবার থেকে উত্তরার ৬ ও ৮ দেওয়ানপাড়া, ট্রান্সমিটার, সোয়ারিটেক, চানপাড়া, মাস্টারপাড়া ও আশপাশের টেলিফোন সংযোগ বিকল হয়ে যায়। বিকল টেলিফোনগুলো সচল করার জন্য জরুরি ভিত্তিতে তার প্রতিস্থাপনের কাজ চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়েছে। বিজ্ঞপ্তি।