উত্তরায় ২৯ হাজার চারা লাগানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার বিভিন্ন সেক্টরে ৩১ আগস্টের মধ্যে ২৯ হাজার গাছের চারা লাগাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। চলতি মাসের শুরু থেকে গতকাল রোববার পর্যন্ত গাছের প্রায় ১১ হাজার চারা লাগানো হয়েছে।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, সবুজ ঢাকা গড়ার অংশ হিসেবে উত্তরা এলাকায় বেশ কিছু সড়ক নতুন করে করা হয়েছে। এসব সড়কের পাশে গাছের চারা লাগানো হবে। এই উদ্যোগের সহযাত্রী হিসেবে আছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
২০১৫-১৬ অর্থবছরে ৬৮ কোটি টাকা ব্যয়ে উত্তরার বিভিন্ন সেক্টরের ৫২টি সড়ক সংস্কার করেছে ডিএনসিসি। সড়কগুলো সংস্কারের সময় বেশ কিছু গাছ কাটা হয়েছিল। সেগুলোর মধ্যে বিভিন্ন প্রজাতির ৫ থেকে ২০ বছর বয়সী গাছ ছিল। এই গাছ কাটা নিয়ে সেক্টরের বাসিন্দারা ক্ষুব্ধ ছিলেন।
ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আজ (গতকাল) পর্যন্ত ১০ হাজার ৮০০ গাছের চারা লাগানো হয়েছে।