উত্তরের ১৬ জেলায় পত্রিকা যায়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরাঞ্চলের ১৬ জেলায় গতকাল বুধবার ঢাকা থেকে প্রকাশিত জাতীয় কোনো পত্রিকা পৌঁছায়নি। হরতালে গাড়ি ভাঙচুরের আশঙ্কায় সংবাদপত্র বহনকারী গাড়ির মালিকেরা ঢাকা থেকে কোনো সংবাদপত্র উত্তরবঙ্গে সরবরাহ করেননি।সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকলেও হরতাল আহ্বানকারীরা সংবাদপত্রবাহী গাড়ি ভাঙচুর করছে। গত মঙ্গলবার বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ নামক স্থানে প্রথম আলোর একটি গাড়ি ভাঙচুর করা হয়।প্রথম আলোর বগুড়া কার্যালয়ের বিক্রয় ব্যবস্থাপক জাকির হোসেন জানান, সংবাদপত্র পরিবহন মালিক সমিতি উত্তরাঞ্চলে কোনো সংবাদপত্র সরবরাহ করেনি। হরতালে গাড়ির ক্ষতির আশঙ্কায় সংবাদপত্র সরবরাহে তারা অসম্মতি জানায়।জয়পুরহাটের সংবাদপত্র এজেন্ট আবদুল হামিদ জানান, পত্রিকা বহনের গাড়ির মালিক গত মঙ্গলবার তাঁকে জানিয়েছেন, হরতালের দিন ঝুঁকি নিয়ে পত্রিকা সরবরাহ করবেন না।