উত্তাল সাগরে বিলীন হচ্ছে ঝাউগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামুদ্রিক জলোচ্ছ্বাস ও উত্তাল সাগরের জোয়ারের ধাক্কায় বিলীন হচ্ছে কক্সবাজার সৈকতে সৃজিত হাজার হাজার ঝাউগাছ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় সমুদ্রসৈকতের ডায়াবেটিস হাসপাতাল পয়েন্টে গিয়ে দেখা গেছে, জোয়ারের ধাক্কায় নিকটস্থ ঝাউবাগানে গোড়া থেকে বালু সরে অসংখ্য ঝাউগাছ উপড়ে পড়ছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় বনকর্মীরা এসব গাছ সংগ্রহ করছেন। আবার সৈকতের ইনানী, হিমছড়ি, বাহারছড়া, মনখালী, টেকনাফ এলাকায় উপড়ে পড়া শত শত ঝাউগাছ লোকজন নিয়ে যাচ্ছে। বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা সজল কান্তি দাশ এর সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নিম্নচাপের প্রভাবে গত তিন দিন সাগর প্রচণ্ডরকম উত্তাল। গত তিন দিনে টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত ৭০ কিলোমিটারের বেশি লম্বা সৈকতে সৃজিত ঝাউবাগানও বিলীন হচ্ছে। তবে এ পর্যন্ত কত গাছ বিলীন হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।  নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার