উত্তেজনার মুখে সমেঞ্চলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সমেঞ্চলন ঘিরে দুই পক্ষের উত্তেজনা ও সহিংসতার ঘটনায় সমেঞ্চলন স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বদরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে সমেঞ্চলন হওয়ার কথা ছিল।
জানা গেছে, ২০০৪ সালের ৯ এপ্রিল উপজেলা ছাত্রলীগের সমেঞ্চলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ নয় বছর পর সমেঞ্চলনের তারিখ ঘোষণা করা হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় সমেঞ্চলন ঘিরে দুই পক্ষ পৌর শহরে পৃথক মিছিল বের করলে হকসাহেবের মোড়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ছাত্রলীগের এক পক্ষের কর্মী সোহায়েত ইসলাম ওরফে স্বপনকে একা পেয়ে অপর পক্ষের কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপায় এবং বেদম মারধর করে ফেলে রেখে চলে যান। গুরুতর আহতাবস্থায় সোহায়েতকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত সোহায়েত অভিযোগ করেন, গত নয় বছর ধরে অছাত্ররা উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন। এবারও তাঁরা একই পদে থাকার অপচেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমি সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় তাঁরা ক্ষিপ্ত হয়ে আমাকে পিটিয়েছে।’
এদিকে সোহায়েতের বাবা বাদী হয়ে গতকাল রাতে বদরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।১
রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি রণজিৎ তাপস ঘোষ মুঠোফোনে গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে জানান, দুই পক্ষের উত্তেজনার কারণে ছাত্রলীগের ওই সমেঞ্চলন স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে বৃহস্পতিবার রাতেই ছাত্রলীগের উপজেলা কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এখন আর সমেঞ্চলন হবে না। জেলা থেকেই উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সর্দার বলেন, ‘ছাত্রলীগের সমেঞ্চলন ঘিরে কোনো উত্তেজনার সৃষ্টি হয়নি। অছাত্ররা কমিটিতে আসতে চায়। আমরা তাতে রাজি হইনি। এতে একটি মহল জেলা কমিটির নেতাদের ভুল বুঝিয়ে উৎসবমুখর সমেঞ্চলন স্থগিত করিয়েছেন।’