উত্তোলনের আট ঘণ্টার মধ্যে গ্যাস তোলা বন্ধ দুপুরে আবার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির সেমুতাং ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ শুরুর আট ঘণ্টা পর বন্ধ করে গতকাল সোমবার দুপুরে আবার তা শুরু করেছে কর্তৃপক্ষ।সরবরাহের দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) বলেছে, ‘পাইপলাইনে তলানি জমার কারণে প্রথম দিনে চট্টগ্রামে স্বাভাবিকের চেয়ে কম গতিতে গ্যাস আসে। এ কারণে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।’কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সানোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা পাইপলাইন পরিষ্কার করে দুপুরে (গতকাল) গ্যাস সরবরাহ শুরু করি। সবকিছু এখন স্বাভাবিক বলে মনে হচ্ছে।’খাগড়াছড়ির সেমুতাং গ্যাসক্ষেত্র থেকে রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়। এ গ্যাসের পুরোটা চট্টগ্রামে ব্যবহার করা হবে।