উত্ত্যক্ত, মাদক ব্যবসার দায়ে তিনজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত একজন এবং মাদক ব্যবসার অপরাধে আরও দুজনকে কারাদণ্ড দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে মুঠোফোনে প্রায়ই উত্ত্যক্ত করতেন কলেজছাত্র আতিকুর রহমান (২০)। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যালয়ের অদূরে আতিক তার হাত ধরে টানাহেঁচড়া করেন। ছাত্রীটির চিৎকারে শিক্ষকেরা এসে আতিককে ধরে পুলিশে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাঁকে চার মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। সকালে একই আদালত ফেনসিডিল বিক্রির দায়ে আকরাম হোসেন (২২) ও মশিউর রহমানকে (২৫) দুই বছর করে কারাদণ্ড দেন।