উত্ত্যক্ত করতে বাধা দেওয়ায় হামলা, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় বাধা দিয়েছিলেন কয়েকজন তরুণ। এতে বখাটেরা দুজনকে ছুরিকাঘাত করে আহত করেছে। গতকাল রোববার এই ঘটনা ঘটে।
আহত দুজন হলেন ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার আবদুল বারীর ছেলে মোহামঞ্চদ রনি (১৮) ও একই পাড়ার আবদুল মালেকের ছেলে মোহামঞ্চদ অপু (১৮)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেঞ্চদ জানান, এ ঘটনায় এখনো মামলা করা হয়নি। তবে ঘটনার পরই ক্যাম্পাসে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।