উত্ত্যক্ত করায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফরিদপুরে দিদার হক (২২) নামের এক তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড
দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সদরপুর উপজেলার সদরনামের ইউনিয়নে এ ঘটনা ঘটে। উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন ওই দণ্ডাদেশ দেন। সদরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মুন্সী
আশিকুর রহমান জানান, গতকাল বেলা ১১টার দিকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দিদারকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। ফরিদপুর অফিস।