উত্ত্যক্ত করায় কলেজছাত্রের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালীতে উত্ত্যক্ত করার দায়ে কলেজছাত্র আরিফ মোল্লাকে (১৮) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার।
আরিফ উপজেলার রায়পুর ইউনিয়নে অবস্থিত আয়েশা-সামী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি রায়পুর ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, আরিফ একাদশ শ্রেণির এক ছাত্রীকে কলেজ চত্বরে উত্ত্যক্ত করেন। ওই ছাত্রী বিষয়টি ইউএনওকে অবহিত করে। পরে ইউএনও কালেজে এসে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরিফকে ছয় মাসের কারাদণ্ড দেন।