প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে গতকাল বুধবার ফেনীতে ভ্রাম্যমাণ আদালত এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। ফেনী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান জানান, দুপুরে শহরের জয়নাল হাজারী কলেজ কেন্দ্র থেকে বের হওয়ার পর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিল বখাটে মাইনুল হক চৌধুরী। এ সময় টহল পুলিশ মাইনুলকে আটক করে। পরে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহম্মদের ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হয়। আদালত মাইনুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।