উত্ত্যক্ত করায় কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে মো. শাহিদ (৩৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নলছিটির ইউএনও আবু হাসনাত মো. আরেফিন গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় এ কারাদণ্ড প্রদান করেন। মো. শাহিদ নলছিটি পৌর এলাকার সূর্যপাশা গ্রামের আ. ছত্তার সরদারের ছেলে। ১২টার দিকে পুলিশ মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় তাঁকে গ্রেপ্তার করে নলছিটি উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ।