প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. ইমরান শেখ (৩০) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে ইউএনও মোহাম্মদ আবুল খায়ের নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন। ইমরান শেখ গোপালপুর ইউনিয়নের কুচিয়া গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ের বাবা। ইউএনও মোহাম্মদ আবুল খায়ের বলেন, ওই ব্যক্তি দুই মাস ধরে ওই ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। পরে ওই ছাত্রীর মা অভিযোগ করায় গতকাল সকালে পুলিশ ইমরান শেখকে আটক করে আদালতে সোপর্দ করে।