উত্ত্যক্ত করায় জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কিশোরী শ্রমিককে (১৪) উত্ত্যক্ত করার দায়ে লতিফুল ইসলাম (২৫) নামের এক তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আদালতের বিচারক নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ রায় দেন। লতিফুল ইসলাম নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের উত্তর আরাজি চড়াইখোলা গ্রামের লুৎফর রহমানের ছেলে। সদর থানার উপপরিদর্শক আরমান আলী বলেন, গতকালই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।  নীলফামারী প্রতিনিধি