উত্ত্যক্ত করায় তরুণের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলিতে জেডিসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার দায়ে মো. শাকিল (১৯) নামের এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও মো. আজহারুল ইসলাম আদালত পরিচালনা করেন। শাকিলের বাড়ি হিলি পৌর শহরের বড়ডাংগা পাড়া মহল্লায়। হাকিমপুর থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার হাকিমপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে ফেরার পথে ওই ছাত্রীদের উত্ত্যক্ত করেন কয়েকজন তরুণ। এ সময় ছাত্রীদের চিৎকারে একটি তল্লাশিচৌকির বিজিবি সদস্যরা শাকিলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় অন্যরা পালিয়ে যান।