পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকায় এক মেয়েকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত রাজিব হোসেন (২০) নামের এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেয়েটি যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্রের সামনের সড়ক দিয়ে পাবনা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজিব বিভিন্নভাবে তাঁকে উত্ত্যক্ত করেন। প্রতিবাদ করলে রাজিব তাঁর ওড়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে অভিযোগ পেয়ে পুলিশ রাজিবকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার এ আদেশ দেন। l