উত্ত্যক্ত করার অপরাধে যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে জিন্নুর চন্দ্র রায় (২৫) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. নাহিদ হাসান গত রোববার এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত যুবক জিন্নুর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা।
থানা-পুলিশ সূত্র জানায়, জিন্নুর তাঁর এলাকার এক স্কুলছাত্রীকে গত রোববার বিকেলে উত্ত্যক্ত করছিলেন। এ সময় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে দেন। সন্ধ্যায় থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।