উত্ত্যক্ত করার অভিযোগে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার সন্ধ্যায় এ কারাদণ্ডের আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান। সাজাপ্রাপ্ত রাজিব খান (১৯) ঝিকড়া গ্রামের বাসিন্দা। ইউএনও জানান, রাজিব শুধু ওই গৃহবধূকেই নয়, এলাকার অনেক মেয়েকে উত্ত্যক্ত করেন বলে প্রমাণ পাওয়া গেছে। তাঁর মুঠোফোন ঘেঁটে দেখা গেছে, একেকজন মেয়েকে দিনে ৫০-৬০ বার করেও কল দিয়েছেন। ওই বখাটের অভিভাবকেরাও বিষয়টি স্বীকার করে বলেছেন, তিনি তাদের নিয়ন্ত্রণের বাইরে।