উত্ত্যক্ত করার অভিযোগে তিন তরুণের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের একটি বিদ্যালয়ের তিন ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল রোববার তিন তরুণের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম টি এম মমিন।
তাঁরা হলেন উপজেলার নবীনগর গ্রামের আবদুল মালেক (২১), একই গ্রামের শোয়াত (২০) ও টেপুগাড়ি গ্রামের ইমরুল কায়েস (২৮)।
পুলিশ জানায়, শনিবার বিদ্যালয় ছুটি শেষে বাউরা বাজার থেকে একটি বাসযোগে বাড়ি ফিরছিল ওই তিন ছাত্রী। ওই তিন তরুণ বাসে উঠে তাদের উত্ত্যক্ত কের। বাসটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালে ছাত্রীরা নেমে যায়। এ সময় ওই তিন তরুণ তাদের পিছু নেন।এ সময় ওই তিন ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এসে তিন তরুণকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করেন। পরে তাঁদের আদালতে হাজির করলে ওই শাস্তি দেওয়া হয়।