উত্ত্যক্ত করার দায়ে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোরেলগঞ্জে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হালিম গতকাল বুধবার বিকেলে এ সাজা দেন। সাজাপ্রাপ্ত নাদিম হাওলাদার (২২) মোরেলগঞ্জ পৌরসভার ভাইজোড়া এলাকার বাসিন্দা।
ইউএনও জানান, মোরেলগঞ্জ পৌরসভার একটি কলেজের উচ্চ মাধ্যমিকের এক ছাত্রীকে নাদিম কলেজে আসা-যাওয়ার পথে প্রায় উত্ত্যক্ত করত। সম্প্রতি নাদিম মেয়েটির বাড়িতে গিয়ে একটি চিঠি রেখে আসে। এসব ঘটনায় ছাত্রীটি নাদিমের বিরুদ্ধে ইউএনওর কাছে গতকাল দুপুরে লিখিত অভিযোগ করে। নাদিমকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ছাত্রীর দুজন সহপাঠীর সাক্ষ্যের ভিত্তিতে নাদিমের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়।