উত্ত্যক্ত করার দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে গোলাম মোস্তফা (২৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ তাঁকে এ দণ্ড দেন। বড়াইগ্রাম থানার পরিদর্শক এমরান হোসেন জানান, গতকাল শনিবার ভোরে গ্রামের এক গৃহবধূ বাড়িতে একা ছিলেন। এই সুযোগে গোলাম মোস্তফা বাড়িতে ঢুকে ওই গৃহবধূর শ্লীলতাহানি করেন। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গোলাম মোস্তফাকে ধরে ফেলেন এবং তাঁকে পুলিশের হাতে তুলে দেন।