উত্ত্যক্ত করার দায়ে একজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নীলফামারীতে সাকিব আহমেদ (২০) নামের এক তরুণকে এক মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গত রোববার তাঁকে এ দণ্ড দেন।নীলফামারী বড় মাঠে ওই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয় লোকজন সাকিবকে আটক করে পুলিশে দেন। এদিকে অভিযুক্ত সাকিব নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করে বলেন, ‘ওই মেয়ে আমাকে মোবাইলে ফোন করে এখানে ডেকে এনেছে। আমি তাকে ভালোবাসি। আমাদের সম্পর্ক দুই বছরের।’