প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরের মিলপাড়ায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে হাবিব শেখ ওরফে সাজু (৩৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে কুষ্টিয়ার নির্বাহী হাকিম এস এম জামাল আহম্মেদ এ রায় দেন। হাবিব দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। গতকাল ছাত্রীর পরিবারের সদস্যরা কুষ্টিয়া মিরপাড়ার পুলিশ ক্যাম্পে অভিযোগ করেন। এ সময় পুলিশ হাবিবকে ধরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতে দোষ স্বীকার করায় হাবিবকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।