উত্ত্যক্ত করার দায়ে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্ত্যক্ত করার দায়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বী খন্দকারকে (২২) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ ওই আদালত পরিচালনা করেন। গতকাল সকালে তাঁকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্র জানায়, প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীকে প্রায় দিনই উত্ত্যক্ত করতেন রাব্বী। থানায় অভিযোগ করার পর রাব্বী পুলিশের সামনেই ওই ছাত্রীকে অ্যাসিড মারার হুমকি দেন।