উত্ত্যক্ত করার দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে কুদরত আলী (২৫) নামের এক বখাটেকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিচারক আজাদ জাহান এ দণ্ড দেন। আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কুদরত এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল সকালে বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিতে আসার সময় ওই স্কুলছাত্রী মশান বাজারে এলে উত্ত্যক্ত করেন কুদরত। এ সময় মিরপুেরর ইউএনও আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। পরে তাঁকে ওই দণ্ড দেওয়া হয়। মিরপুর থানার এসআই সাদেক আলী জানান, কুদরত উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের আছের আলী মণ্ডলের ছেলে। কুষ্টিয়া প্রতিনিধি