উত্ত্যক্ত করার দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নুরুল আজিম নামের এক বখাটেকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার এ রায় দেন। নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছাইদুল হক জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় নুরুলকে এ সাজা দেওয়া হয়েছে।