উত্ত্যক্ত করার দায়ে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমারে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে বকুল হোসেন (২৫) নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউর রহমান ওই দণ্ডাদেশ দেন।ডোমার থানার পুলিশ জানায়, গতকাল দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় বকুল ছাত্রীটিকে উত্ত্যক্ত করেন। এ সময় ছাত্রীর অভিভাবক ও স্থানীয় লোকজন বকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।