উত্ত্যক্ত করার দায়ে তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফরহাদ হোসেন (২০) নামের এক তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে বদরগঞ্জ মডেল উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ এ রায় দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঠানেরহাট উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রী গতকাল ওই কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে উপজেলার মোস্তফাপুর বারবিঘা গ্রামের ফরহাদ কেন্দ্রে ঢুকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন।