উত্ত্যক্ত করার দায়ে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কেশবপুর কলেজের ওই ছাত্রী গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মধু শিক্ষা নিকেতনের সামনে দাঁড়িয়ে তার বন্ধুর সঙ্গে কথা বলছিল। এ সময় পৌর এলাকার এক ছেলে কয়েকজন সঙ্গী নিয়ে সেখানে গিয়ে মেয়েটিকে তার সঙ্গে গল্প করতে বলে। মেয়েটি প্রতিবাদ করলে তাকে থাপড় দেয়। পরে মেয়েটি ইউএনওর কাছে গিয়ে ঘটনাটি জানায়। ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম ঘটনাস্থলে গিয়ে কুদ্দুসকে আটক করে নিজ কার্যালয়ে এনে আদালত বসিয়ে তাকে সাত দিনের বিনাশ্রম করাদণ্ড দেন।